স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন দেশে নাশকতার সুযোগ নেই , ‘ যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনো নাশকতা করতে পারে না। কেউ নাশকতা করতে চাইলে তাদের প্রতিহত করতে আমাদের গোয়েন্দাবাহিনী প্রস্তুত আছে।’

২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাশকতা অনেক জঘন্য কাজ। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে। নাশকতা করে কেউ পার পাবে না। তারপরও সবাই তৈরি আছে।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগরের করণীয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মহানগর আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরব। সারা বাংলাদেশে সংগঠনের প্রতিবিম্ব হচ্ছে মহানগর আওয়ামী লীগ। কেননা সারা বাংলাদেশ তাকিয়ে থাকে মহানগর আওয়ামী লীগ কী করে সেদিকে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী বছর মুজিব বর্ষ পালন করব। তারপর আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করব। আমরা যেন মুজিব বর্ষকে সফলভাবে পালন করতে পারি তার একটি ট্রায়াল আমরা দিতে পারি জুন মাসে।’

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের যেসব নেতা হারিয়ে গেছেন তাদেরকে স্মরণ করার পাশাপাশি সারা বাংলাদেশের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরার পরামর্শ দেন তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031