আদালত বিপিএল নিয়ে বাজি ধরাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসিফ শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই এসএম কামরুল হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে মঙ্গলবার কুমিল্লা থেকে গ্রেপ্তারকৃত আসিফকে বুধবার আদালতে হাজির করা হয়।

এদিকে রিমান্ড শুনানিকালে আসিফের পক্ষে আইনজীবী না থাকায় বিচারক জিজ্ঞাসায় আসিফ জানান, ঘটনার আগের দিন (৫ নভেম্বর) তিনি ক্যারাম খেলে বের হচ্ছিলেন। ওই সময় নাসিমসহ তার তিন বন্ধু মাতাল অবস্থায় তাকে মারধর করায় মাথা দিয়ে রক্ত বের হয়। ঘটনার দিন সকাল ৭টা ২০ মিনিটে বাসা থেকে বের হন। তার ইচ্ছা ছিল নাসিম তাকে যেভাবে মেরেছেন সেভাবে মারবেন। সেই পরিকল্পনা নিয়ে বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলিতে অবস্থান নেন। সেখানে নাসিমের সাথে প্রথমে ধস্তাধস্তি হয়। নাসিম প্যান্ট ধরে আটকে রাখেন এবং তা ছিঁড়ে যায়। একপর্যায়ে তিনি উলঙ্গ হয়ে যান। ওই কারণে নাসিমকে ছুড়ি দিয়ে আঘাত করেন। তিনি নাসিমকে হত্যা করতে চাননি। একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বলে আদালতকে জানান।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031