এবার সে ধারাবাহিকতায় ভারতের ক্রিকেট আকাশে এমনই দৃশ্য দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার পথে হাটা শুরু করে দিয়েছে ভারত! পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কয়েকদিন আগেও টানা ১১ ম্যাচে হেরেছে।

সফররত নিউজিল্যান্ডের ভারতের মাটিতে প্রথম সিরিজ জয়ের হাতছানি। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে কিউইরা। আজ জিততে পারলে ভারতের সিরিজ পরাজয়ের স্বাদ নিতে হবে। সিরিজে টিকে থাকতে কোহলির দলের জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডেতে বোল্ট-সাউদির বোলিং তোপে এক কোহলি ছাড়া ভারতের আর কেউই সুবিধা পারেনি। ফলাফল উড়তে থাকা ভারত ৬ উইকেটের হারে নেমে এসেছে মাটিতে। এবার তাদের সামনে সিরিজ খোয়ানোর শঙ্কা। নিজেদের ইতিহাসে কখনোই ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড নেই কিউইদের। এই ম্যাচ জিতলেই তারা গড়বে নতুন ইতিহাস।

প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ খেলা ব্ল্যাকক্যাপসরা চাইবে এ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে। অন্যদিকে সিরিজে ফিরতে বাড়তি দায়িত্ব নিতে হবে ভারতের টপ অর্ডারকে। ব্যাটিং শক্তি বাড়াতে দলে ফিরতে পারেন মনীষ পান্ডে। এছাড়া ওপেনিংয়ে ধাওয়ানের স্থানে দেখা যেতে পারে অভিজ্ঞ আজিংকা রাহানেকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031