এখন টক অব দ্য সোশ্যাল মিডিয়া সালমান জেসিয়া কান্ড । গত সোমবার সালমান মুক্তাদিরের বাসায় গিয়ে ইট-পাটকেল ছুড়েছেন মিস ওয়ার্ল্ড জেসিয়া ইসলাম। আর পাশের বাসা থেকে কেউ একজন ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  এরপর তা রীতিমতো ভাইরাল। সোমবারের ওই ঘটনার রেশ থেকে গেছে এখনো। দেড় বছর ধরে প্রেম করছেন এই জুটি, কিন্তু হঠাৎ করে কী এমন হলো, যার দরুন গভীর রাতে প্রেমিকের বাসায় গিয়ে ঢিল ছোড়ার মতো কা- ঘটাতে হবে এমন প্রশ্নই সবার। অবশেষে সালমান ও জেসিয়া দুজনে বললেন পুরো বিষয়টি নিয়ে।

সালমান মুক্তাদির ভালোবাসার সম্পর্ক অস্বীকার করেছে বলে উল্লেখ করে জেসিয়া বলেন, ‘ওই দিন রাতে আমি খবর পাই সালমানের সাথে ওর মেয়ে বান্ধবী রয়েছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই ওর বাসায়। তখন রাত দুইটার মতো। আমি প্রথমে বেল বাজাই, কিন্তু আমাকে দরজা খুলে দেওয়া হয় না। এরপর আমি ভাঙচুর করি। কিন্তু শেষমেশ আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’

জেসিয়া আরও বলেন, ‘এই ঘটনাটা আমাদের নিজেদের। তাই নিজেরাই এটা মিটিয়ে নিতে চাই। এটা নিয়ে আর জল ঘোলা করতে চাই না।’

বাড়ির নিচে প্রেমিকার ভাঙচুর টের পাননি সালমান মুক্তাদির। তিনি বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। সকালে উঠে শুনি এ রকম কা-। আসলে জেসিয়া আমাকে ঠিকমতো বিশ্বাস করতে পারে না। এর কারণ হচ্ছে আমার অতীত জীবনের কিছু বাজে ঘটনা।’

জেসিয়া দাবি করেছেন, সালমানের সাথে একটি মেয়ে ছিল। বিষয়টি সালমান অস্বীকার করেছেন। এবং নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা তারা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন বলেও এ সময় জানান।

এদিকে সালমান মুক্তাদিরের মা একটি গণমাধ্যমে বলেছেন, ‘আমার ছেলে সালমান ও মেয়ের বন্ধুরা টেলিভিশন দেখছিল। হঠাৎ জেসিয়ার শব্দ শুনি। এত রাতে তার আসার খবরে ঘাবড়ে যাই। এভাবে কোনো মেয়ে ভাঙচুর করতে পারে না।’

মায়ের ভাষ্য ও জেসিয়ার অভিযোগের প্রেক্ষিতে এবার প্রশ্ন উঠেছে, তাহলে কি বোনের কোনো বান্ধবীর সাথেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইউটিউবার সালমান? তবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি সালমান-জেসিয়া কেউই।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728