এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে বারিধারার জে-ব্লকের যমুনা ব্যাংকের বুথের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ রাজধানীতে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে ।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, নিহত নিরাপত্তাকর্মীর নাম শামীম। সকালে খবর পেয়ে আমরা বুথের ভেতর থেকে তার লাশ উদ্ধার করি। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, এটিএম বুথ ভাঙচুর বা লুটের কোনো ঘটনা ঘটেনি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728