বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন। জোর করে বাইরে রাখতে চাইলেও পারবে না। তবে শেখ হাসিনার অধীনে নয়। নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যদি মনে করেন আমাদের নেতাকার্মীদের গ্রেপ্তার করে তারপর নির্বাচন দেবেন, সেটা হবে না। বিএনপি চেয়ারপারসন আরো বলেন, বাংলাদেশ এখন পুরোটাই কারাগার।

  আমরা সবাই বন্দি। একমাত্র মুক্ত আছেন শেখ হাসিনা। ছাত্রদলের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছেন, ছাত্রদের সমস্যা নিয়ে সোচ্চার হও। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়। এর আগে এক মাস আগে অনুমতি নিয়ে রাখলেও সমাবেশ শুরুর পূর্বে বাধা দেয় পুলিশ। নিরাপত্তার কথা উল্লেখ করে পুলিশ ইনস্টিটিউশনের মিলনায়তনের ফটকে তালা মেরে দেয়। ভেতরে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের বের করে দেয়। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই মিলনায়তনের সামনেই সমাবেশ শুরু করে ছাত্রদল। বিকাল সাড়ে ৪টায় সমাবেশস্থলে পৌঁছান খালেদা জিয়া। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ি ঘিরে রেখে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায় ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে মিলনায়তনের ফটক খুলে দেয়।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031