নির্বাচনে বিজয়ী হতে না পারলে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা হয়। এ থেকেই দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা বা আস্থাহীনতার সঙ্কট তৈরি করেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ সোমবার টিআইবি কার্যালয়ে ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যদি রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডাররা সহায়ক ভূমিকা পালন করে। নির্বাচনে আস্থাহীনতা তৈরির জন্য সব রাজনৈতিক দল কমবেশি দায়ী।

টিআইবি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেহেতু সাংবিধানিকভাবে বাতিল হয়েছে, তাই সাংবিধানিক পন্থায় যেভাবে বৈধ, সেভাবে নির্বাচন করতে হবে। টিআইবি পরিচালক বলেন, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, যেখানে সংসদীয় গণতন্ত্র বিরাজ করছে সেখানে কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিরল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930