যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে ফেনীর দাগনভূঁইয়ায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আজ শনিবার রাতে আমিরাগাঁও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে চট্টাগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব, ১৪-৫৪-৮৫) নোয়াখালী-ফেনী মহাসড়কের বেকেরবাজার পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনী তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। পরে আরও দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930