ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় । আহত হয়েছেন এক পথচারী। শনিবার সকালে উপজেলার ১০ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক শুকুর আলী এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে মো. আলামিন।

জানা গেছে, সকাল আটটার দিকে ১০ মাইল এলাকায় ট্রাকটির সঙ্গে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031