পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর ধামইরহাটে ।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, তারা দুজনই মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথে আগ্রাদ্বিগুণ বাজারের আগে খাদ্যগুদামের পাশে রাস্তায় মোড় নেয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728