কমপক্ষে ১০ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় । আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় সময় শুক্রবার সকালে টেক্সাসের দক্ষিণপূর্বে সান্টা ফে শহরের সান্টা ফে হাইস্কুলে এ গোলাগুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।খবরে বলা হয়, সকাল সাড়ে সাতটার দিকে ক্লাস শুরুর কিছুক্ষণ পরই এক বন্দুকধারী গুলি করা শুরু করে। হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেজ জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সে একজন ছাত্র। গোলাগুলির ঘটনায় সম্পৃক্ততা সন্দেহে আরেক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

পরে স্কুলের কাছাকাছি কিছু পাইপ বোমা, প্রেসার কুকার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গোলাগুলির ঘটনায় আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য আছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031