যাত্রীবাহী বাস ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২ শিশু ও স্বামী-স্ত্রীসহ ১১জন নিহত হয়েছেন ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর নিমতলায় । এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০জন। নিহতরা সবাই সিএনজির যাত্রী বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের হরিদাসপুর নিমতলা পৌছলে বিপরীতগামী একটি মাহেন্দ্র (সিএনজি) গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়।। নিহতদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930