আফগানিস্তানের রাজধানী কাবুল পবিত্র আশুরার দিন এবারও রক্তাক্ত হলো । তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত হয়েছে ১৪ জন। আহত হয়েছে আরও ৩০ জন। খবর আল জাজিরার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানান, হামলার সময় অন্তত দুই অস্ত্রধারী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, এক হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে আসে। এ সময় প্রথমে পিস্তল দিয়ে সে পুলিশের ওপর গুলি চালায়। এরপর পুলিশের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিল ছিনিয়ে পুলিশের আবারও গুলি চালায়। এ সময় সমবেত লোকদের হুড়োহুড়িতে অনেকেই আহতও হন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031