চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাড়িতে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হন ১৯ জন এবং আহত হন ৮ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাক্সিং জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয় নি ওই প্রতিবেদনে। তবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।
