চলন্ত বাসের টিউব বার্স্ট হয়ে মেহেগনি গাছে আছড়ে পড়ে। এতে গাড়ির হেলপার রাজু হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছেন যশোরের বাঘারপাড়ায় যশোর – নড়াইল সড়কে । এ ছাড়াও দুর্ঘটনায় প্রায় ত্রিশজন আহত হন। আজ শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বাঘারপাড়া থানা, হাইওয়ে ফাঁড়ি ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে সাত জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নয় জনকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর যশোর-নড়াইল সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানার এসআই নিয়ামুল ইসলাম বলেন, বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
