১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে বান্দরবানে মাইন বিষ্ফোরণে । গতকাল বুধবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার নিয়ে বান্দরবান থেকে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থল মাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে-মেয়ে। দুর্গম এলাকা হওয়ায় এখনো নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহষ্পতিবার সকালে আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন নিহতের স্ত্রী চংরে ম্রো (৩৪) ও তাদের সন্তান সিতু ম্রো  (৯), ইয়া ইয়ং ম্রো (৫), তনকো ম্রো (৩) ও তংরুং ম্রো (২)।
বান্দরবানের বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল ইকবাল হোসেন জানান, এলাকাটি খুবই দুর্গম হওয়ায় নিহতের লাশ রাতে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসা দেয়া হচ্ছে।

সেক্টর কমান্ডার আরো জানান, সম্প্রতি থানছি ও আলীকদম হতে বেশ কিছু পাহাড়ী পরিবার স্থানীয় একটি দালাল চক্রের প্রলোভনে গোপনে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে। তবে বিজিবির পক্ষ হতে লোকজনদের সচেতন করার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031