একজন নিহত হয়েছেন পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বাড়তি টোল আদায়কে কেন্দ্র করে বিক্ষোভরত পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে । এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হয়েছে।
টোলের হার বাড়ানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা আজ সকাল থেকেই সেতু এলাকায় বিক্ষোভ করছে। দফায় দফায় শ্রমিক বিক্ষোভ চলাকালে  সেখানে পুলিশ যায়। বাক বিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংঘর্ষস্থল থেকে বেলা সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ একজনকে কাছের ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবহন শ্রমিকের নাম সোহেল (২৮)। মহেন্দ্র গাড়ির চালক সে।  সোহেল পুলিশের গুলিতে নিহত হন বলে পরিবহন শ্রমিকরা জানান।
হাসপাতালটির ব্যবস্থাপক কারিমুল হাসান গণমাধ্যমকে বলেন, “গুলিবিদ্ধ একজনের লাশ আমাদের এখানে এসেছিল। তার বুকের নিচে ও পেটের উপরে গুলির জখম ছিল।

বিষয়টি নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, “আমি একজন নিহত হওয়ার খবর শুনেছি। খোঁজ নিচ্ছি, ঘটনাটি পুরোপুরি জানলে নিশ্চিত করতে পারব।”

সংঘর্ষে শ্রমিক-পুলিশ মিলিয়ে অন্তত অর্ধশত আহত হয়েছেন। পুলিশের গাড়িও ভাংচুর হয়েছে। বহু শ্রমিককে পুলিশ আটক করেছে বলেও বিক্ষোভকারীদের দাবি।
সংঘর্ষ চলাকালে সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দুপুর ১২টার পর পরিস্থিতি শান্ত হলে গাড়ি চলাচল শুরু হয়।
শ্রমিকরা বলছেন, এই সেতুতে আগে ট্রাকের টোল ছিল ৩০ টাকা। গত ২২ অক্টোবর সেই টোল বাড়িয়ে করা হয় ২৪০ টাকা। হঠাৎ করে এত বেশি টোল বাড়ানোয় তারা বিপাকে পড়েছেন।
এই টোল কমিয়ে আনার দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিলেন পরিবহন শ্রমিকরা; শুক্রবার তা সহিংস রূপ নিল। এর আগে ২০১৫ সালেও সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে অটোরিকশা চালকদের বিক্ষোভে তিন দিন যান চলাচল বন্ধ ছিল।
পরে নৌ পরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হয়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728