একজন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং রোড মোড়ে নূরপুর নামক স্থানে পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই । শুক্রবার বেলা ১২ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখিত স্থানে এঘটনা ঘটে।
স্থানী সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি পন্যবাহী ট্রাক সুতাং প্রবেশের রাস্তা ও মহাসড়কের সংযোগ স্থলে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সহিত মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রামের সাবেক মেম্বার মোঃ আলফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপর ৩ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্বার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
