দুই মোটরসাইকেল সংঘর্ষে সাইদুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বগুড়ার নন্দীগ্রামে । এসময় অপর মোটরসাইকেলের দুই আরোহী লিটন ও শিমুল গুরুতর আহত হন। নিহত সাইদুর রহমান বগুড়ার নাটাইপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টার দিক বগুড়া-নাটোর  মহাসড়কের নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতদের ভর্তি করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728