এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে নগরীর বন্দর থানাধাীন সল্টগলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় । নিহতের নাম মো: জনি (৩০)। এঘটনায় আহত হয়েছে সেলিম নামে আরো এক যুবক।

গতকাল শুক্রবার রাতে পতেঙ্গা সী বিচে নববর্ষ অনুষ্ঠান শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জনির স্বজনরা জানায়।নিহত জনির ভাই রাজু বলেন, রাত ১১টার দিকে এক বন্ধুসহ রাত সাড়ে ১১টায় পতেঙ্গা বীচ থেকে বাসায় ফিরছিলেন জনি। সল্টগলা ক্রিসিং এলাকায় এলে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে চলে যায়। জনির বাড়ী নগরীর বায়েজিদ থানা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, রাতে আহতবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসলে জনিকে ডাক্তার মৃত ঘোষনা করে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031