ত্রিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে রময়মনসিংহে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলামিন (২২) ও হাফিজুল (২০)। তাদের ত্রিশাল বাড়ি উপজেলার রায়মনি গ্রামে।
ত্রিশাল থানার ওসি আজিজুল হক জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
