সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে । আহত হয়েছেন চালকসহ ৫ জন।  গুরুতর আহত ৩ জনকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থালবন্দরের ঘুন্টির ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রসুলগঞ্জ গ্রামের সফিয়ার রহমানের ছেলে আয়নাল হক (৩২) এবং অপরজনের পরিচয় পাওয়া জানা যায়নি।

জানা গেছে, ওইদিন রাত ১১টার দিকে ভারতীয় পাথরবোঝাই ট্রাকটি পাথর নিয়ে আসার পথে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন যাত্রী নিহত হয়। আহত হন পাঁচজন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ট্রাকটিকে আটক করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728