একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নৌহাটা কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে শেরপুরে মুরগিবোঝাই।

নিহত খোকা উপজেলার কান্দাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আর বাবর মিয়া একই উপজেলার তাতালপুর গ্রামের নেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান জেলার ঝিনাইগাতী থেকে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া কৃষক বাবর আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোকা মিয়া নামে আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক পিকআপ ও দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930