একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন রাজধানীর মোহাম্মদপুরে । বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন সোহাগ (১৯) ও শিহান (২০)

আজ সকালে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা জানান, শ্যামলী শিশুমেলার বিপরীতে খিলজী রোডের মাথায় একটি বালুবাহী ট্রাক  মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপর দু’জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান। পরে আহত দিপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন। হতাহতরা মিরপুর এলাকায় থাকতেন বলে জানা যায়।

লাশ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728