পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীতে । এদের মধ্যে রোববার গভীর রাতে নগরীর পতেঙ্গায় জেরিন জাহান (২০) নামে একজন মারা গেছেন। অপরজন মারা গেছেন   সোমবার সকালে নহরীর বহদ্দারহাটে চলন্ত বাস থেকে পড়ে। তার নাম  মো. সাকিব (১৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত ১২টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রাইভেট কারে ফিরছিলেন জেরিন ও তার স্বামী ইফতেখার আহমদ জিসান। গাড়ি ১৫ নম্বর জেটি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আইল্যান্ডের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। তিনজনই আহত হন।

জেরিনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেরিনদের বাসা নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার দুই নম্বর গলির রশিদ বিল্ডিংয়ে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহীবাদে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বহদ্দারহাটের ‘পেপসি কোম্পানির’ সামনে দুই নম্বর রুটের সিটিবাস থেকে পড়ে যায় সাকিব। চলন্ত বাসটির দরজা ধরে চালকের সহকারী সাকিব দাঁড়িয়েছিল। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930