বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১২ জন মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায়। গতকাল বৃহ¯পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পিকআপ ভ্যান চালক লিটন হোসেন (২৬) এবং অপরজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯টার দিকে ঢাকাগামী একটি মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হন এবং কমপক্ষে ১২ জন পিকআপ ভ্যানের যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত লিটনের মরদেহ পরিবারের স্বজনদের নিকট মধ্যরাতে হস্তান্তর করা হলেও নিহত অপর ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় পুলিশ।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930