শিল্পশহর কেমেরোভোর একটি শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার। আহত হয়েছে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত কমপক্ষে ৬৪ জন নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ৪১ শিশু রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকাল পাঁচটা নাগাদ উইন্টার চেরি নামে ওই শপিং মলের চতুর্থ তলায় আগুন লাগে।

আগুন লাগার পরপরই উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। এসময় সেখান থেকে দুই শতাধিক লোককে উদ্ধার করা হলেও আটকে পড়ে আরও অনেকে। এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি উদ্ধারকর্মী সেখানে উদ্ধারকাজ পরিচালনা করে।

প্রাথমিকভাবে অনুমান, শপিং সেন্টারের প্রেক্ষাগৃহ থেকে আগুন লাগে। তার জেরে দুটি অডিটোরিয়ামের ছাদ ভেঙে পড়ে। যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, সেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সিনেমা হল, বিনোদন কেন্দ্র থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে। সূত্র: বিবিসি

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031