ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় । এসময় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লামুখী একটি ট্রাক বিপরীতমুখী প্রাইভেটকারকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকেও চাপা দেয়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসের অন্তত সাত যাত্রী আহতন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে একজন পুরুষ (৭০), নারী (৬৫) ও মেয়ে শিশু (৫) মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি।

এছাড়া আহতরা হলেন, প্রাইভেটকারচালক সালমান (২৬), বিল্লাল (২২), খুরশিদ মিয়া (৬০) ও অজ্ঞাত নারী (৪৫)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031