ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মে) বেলা সোয়া ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে ময়মনসিংহের মুক্তাগাছায়। নিহতরা হলেন-জালাল উদ্দিন (৩৮), মোস্তাফিজুর রহমান (৪৫) ও অজ্ঞাতপরিচয় (৫০)। এ ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, মুক্তাগাছার কালীবাড়ি গাবতলী ডিগ্রী কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি মধুপুরের দিকে যাচ্ছিল এবং অটোরিকশাটি মুক্তাগাছার দিকে যাচ্ছিলো। কালীবাড়ি এলাকায় পৌঁছলে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728