পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বাস দুটিকে আটক করেছে পুলিশ ফরিদপুরের বোয়ালমারীতে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর মুসলিম মিশনের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী খাতেমা খানম (৬) রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। সে নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে পাশ্ববর্তী তার মামা বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা সৈয়দপুর গ্রামের কামাল হোসেন ও ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইয়াসমিন বেগমের সন্তান।

বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান বলেন, বাসটিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী যুবককে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মো. শামীম মিয়া ও একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আশিক।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে শামীম ও আশিক মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031