বাস উল্টে তিনজন নিহত হয়েছেন ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাপাতালে ভর্তি করে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728