যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত এবং সাত জন আহত হয়েছেন রাজধানী মিরপুরে গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায়। আজ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে কোনাবাড়ি পরিবহনের একটি বাস এবং লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত সাতজনসহ নিহত তিনজনের লাশসোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031