সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন—গফরগাঁও উপজেলার লরিচালক আরিফ (২৫), ভালুকা পৌরসভার বাণ্ডাব গ্রাঈশ্বরগঞ্জ উপজেলামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুকোনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার আমৈল এলাকায় একটি বাস খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়।

রুকোনুজ্জামান বলেন, তাড়াইল থেকে ঢাকাগামী বাসটি আমৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। বাস থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এরআগে বৃহস্পতিবার রাতে ভালুকায় মারা যান আরিফ ও মাহফুজ।

ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরা এলাকায় বাসের ধাক্কায় আহত হন লরিচালক আরিফ ও তার সহকারী মাহফুজ। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাদের মৃত্যু হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930