ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের উরানাস ওয়েডিং প্যালেস নামক স্থানে । এ হামলায় আরো ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার দিবাগত রাতে এ আত্মঘাতী বোমা হামলার  ঘটনা ঘটে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলে শত শত মানুষ জমায়েত হয়েছিল। সেখানে এক ইমাম ও অনেক আলেমরা জমায়েত হয়েছিলেন। হঠাৎ এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। তিনি বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জনের লাশ গুনেছি।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, পুলিশের ধারণা ইসলামিক স্টেট (আইএস) এই হামলা করে থাকতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, হামলায় ৪০ জন মারা গেছেন এবং ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্দেশে প্রিয় নবীর জন্ম ও ওফাত দিবসটি উদযাপনে কাবুলের ইউরেনাস হলে জড়ো হয়েছিলেন দেশটির বরেণ্য ধর্মীয় শিক্ষাবিদ বা আলেমরা। সেখানেই এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031