ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বগুড়ার শাহজাহানপুরে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তারা নন্দীগ্রাম যাচ্ছিলেন। লেগুনাটি বীরগ্রাম কৃষি কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে মালবোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়।

এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন, আরিফুল ইসলাম সুমন (৩২), মোখলেছুর রহমান (৫২)। বাকীদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ ম-ল জানান, নিহতরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930