বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চার অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। আহত হয়েছেন আরো দুইজন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের বাসের সঙ্গে বেগমগঞ্জ থেকে সোনামুড়াইগামী একটি অটোরিকশার সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। ওসি বলেন, নিহতদের মধ্যে দুই নারী ও বাকিরা পুরুষ তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728