প্রবল বৃষ্টির পর কয়েকটি ভূমিধসের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে ক্রান্তীয় ঝড় ‘এতা’র প্রভাবে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায়।

এরমধ্যে এক শহরেই প্রায় অর্ধেক মৃত্যুর ঘটনা ঘটেছে। এখানকার পাহাড়ের একটি অংশে ধসের পর প্রায় ২০টি বাড়ি কাদার নিচে চাপা পড়ে বলে দেশটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেই জানিয়েছেন।

মঙ্গলবার প্রতিবেশী নিকারাগুয়া হয়ে সাগর থেকে স্থলে উঠে আসে ঝড় ‘এতা’। পরে এটি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।

ভূমিধসের ঘটনাগুলোর পর বৃহস্পতিবার তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জানান, ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টি চলতে থাকায় উদ্ধারকারীরা সান ক্রিস্তোবাল ভেরাপাজ শহরসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটিতে পৌঁছতে পারছেন না। অর্ধেক মৃত্যুর ঘটনাই এই শহরটিতে ঘটেছে।

চার মাত্রার হারিকেন হিসেবে ঘণ্টায় একটানা ২২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ‘এতা’ নিকারাগুয়ায় আঘাত হেনেছিল। এটি নিকারাগুয়া থেকে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয় এবং পরে আরও সরে গুয়াতেমালায় গিয়ে হাজির হয়।

পুরো মধ্য আমেরিকাজুড়ে এতার তাণ্ডবে ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

হারিকেন আঘাত হানার আগেই প্রায় লাখখানেক লোককে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছিল নিকারাগুয়া। এরপরও দেশটির উত্তর উপকূলে ভূমিধসে দুই জনের মৃত্যু হয়। তারা খনিতে কাজ করার সময় সেখানে ভূমিধসের ঘটনাটি ঘটে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031