একটি সামরিক স্থাপনায় রকেট বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন রাশিয়ার উত্তরাঞ্চলীয় আর্চেঞ্জেলস্ক শহরের । এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। দেশটির পারমাণবিক সংস্থা রোসাটোম এ ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।

বৃহস্পতিবার আর্চেঞ্জেলস্কের ন্যানোস্কা অঞ্চলে একটি লিকুইড প্রপেলান্ট রকেট ইঞ্জিন পরীক্ষার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এর আগে কর্তৃপক্ষ ওই রকেট ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি এই বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী শহরে বিকিরণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার হোয়াইট সি খাড়িতে জাহাজ চলাচল স্থগিত করতে হয়েছে বলেও জানায় তারা।

এদিকে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় সৃষ্ট বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ওই অঞ্চলের বাসিন্দারা বর্তমানে আয়োডিন সংগ্রহের জন্য ছুটছে।

যদিও শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, এতে বায়ুমণ্ডলে কোনো ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়নি। বায়ুমণ্ডলে বিকিরণের হারও অপরিবর্তিত। দুর্ঘটনার ব্যাপারেও বিস্তারিত কিছু জানায়নি তারা।

অন্যদিকে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস এমার্জেন্সি মন্ত্রণালায়ের তথ্য সূত্রে জানিয়েছে, এ দুর্ঘটনায় নোনোস্কার ৩০ কিলোমিটার দূরবর্তী সেভেরোভিন্সক অঞ্চলের বায়ুমণ্ডলে স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি বিকিরণের সৃষ্টি হয়েছে।

রাশিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্ভবত ন্যানোস্কার একটি গ্রামের অস্ত্র পরীক্ষা কেন্দ্রে ওই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রটিতে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানো হয়ে থাকে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930