ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আয়োজন চলছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে । এ বৈঠক আয়োজনের জন্য কয়েকটি আরব দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধিরা জোরেশোরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশ মিশরের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস।

এসব সূত্রের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, মিশর, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা গত ২৫ দিনে কায়রোয় অন্তত তিনটি বৈঠক করেছেন। নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে সম্ভাব্য সাক্ষাতের খুটিনাটি নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে। সৌদি আরবের আগ্রহের কারণে এই সাক্ষাতের আয়োজন করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

মিশরের কূটনৈতিক সূত্রগুলো আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সৌদি আরব যাতে অন্যান্য আরব দেশও সহজেই রিয়াদকে অনুসরণ করে তেল আবিবকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ দখলদার শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে।

এছাড়া ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক স্থাপন করতে চায় সৌদি আরব। যদিও মিশরীয় সূত্র ব্যতিত সৌদি ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য জানানো হয়নি খালিজ টাইমসের প্রতিবেদনে।

বেশকিছুদিন থেকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা সম্পর্কে বিভিন্ন খবর প্রকাশ করছে বিশ্ব গণমাধ্যম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এসব বিষয়ে পরিস্কার করেনি সৌদি ও ইসরায়েল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930