মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষাক্রমের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট পড়ানো বন্ধের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ।

গতকাল সোমবার মাউশির সব আঞ্চলিক পরিচালক এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বরাবর এ-সংক্রান্ত নির্দেশপত্র পাঠানো হয়।

মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত ওই নির্দেশনাপত্রে বলা হয়, দেশে মাউশির আওতাধীন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের বিভিন্ন স্তরে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি ও ফরম পূরণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত এবং বিভিন্ন খাতে অর্থ আদায় করার অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নির্দিষ্ট শিক্ষাক্রমের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট পড়তে ও কিনতে বাধ্য করছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

বিধিপরিপন্থী এসব কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশপত্রে বলা হয়। সমন্বিত তদারকির আওতায় বার্ষিক পরিদর্শনপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তদারক করা হচ্ছে কি না, তা দেখতেও বলা হয়েছে নির্দেশপত্রে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031