আমেরিকায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা আরবিন্দ সুব্রহ্মণ্যম পদ ছেড়ে।  বুধবার ফেসবুক পোস্টে একথা জানান জেটলি।

দীর্ঘ চার বছর ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দেশটির বিশিষ্ট অর্থনীতিবিদ আরবিন্দ।

ফেসবুক পোস্টে জেটলি জানান, ‘পারিবারিক দায়বদ্ধতার কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চান…তাকে ছেড়ে দেওয়া ছাড়া  এক্ষেত্রে আমার সামনে আর কোনও বিকল্প পথ নেই।’

২০১৪ সাল থেকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে বহাল ছিলেন আরবিন্দ সুব্রহ্মণ্যম। প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে কাজে যোগ দিলেও, পরবর্তীকালে তা আরও এক বছর বাড়ানো হয়।সূত্র: জিনিউজ

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031