অগ্নিকাণ্ড ঘটেছে পদ্মায় ‘বেগম রোকেয়া’ নামের একটি চলন্ত ফেরিতে । আগুন দ্রুত নিভিয়ে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে একটি কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৫টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি শরীয়তপুরের মাঝিকান্দি চ্যানেলে প্রবেশ করতেই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন সংশ্লিষ্টরা। চালক দ্রুত চালিয়ে নিয়ে মাঝিরকান্দি ঘাটে ফেরি ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেন।

ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরিটিতে ৩৫-৪০টি যানবাহন এবং বেশকিছু সংখ্যক যাত্রী ছিল। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। ফেরি সার্ভিস স্বাভাবিক রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031