পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। ফলে সোমবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এর প্রেক্ষিতে আগামী ১০ই মুহাররম ১২ই অক্টোবর বুধবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রনালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন। সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
