ইসরায়েলের দিমোনার নেগেব পরমাণু স্থাপনার ধর্মঘটকারী কর্মীদের বিরুদ্ধে জরুরি বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের অনুমোদন দিয়েছে তেল আবিব।
বেতন বাড়ানোর আবেদন নাকচ করে দেয়ার পর গত কয়েক মাস ধরে পরমাণু স্থাপনার বিজ্ঞানী ও গবেষকরা ‘ধীরে চলো কর্মসূচি’ গ্রহণ করেছেন। ধর্মঘটি কর্মীদের বিরুদ্ধে জরুরি বিধির আওতায় ব্যবস্থা গ্রহণের যে অনুরোধ করেছিলেন ইসরায়েলের আণবিক শক্তি কমিশনের প্রধান জায়ে’ভ স্নিনির তা অনুমোদন করেছে তেল আবিব।
এ সংক্রান্ত অনুমোদন দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, পরমাণু কেন্দ্রের কর্মীদের কর্মসূচি ইসরায়েলের জন্য অত্যাবশ্যকীয় তৎপরতায় ব্যাঘাত সৃষ্টি করছে।
ইসরায়েলের পরমাণু বোমা তৈরির কর্মসূচির প্রধান কেন্দ্র হিসেবে দিমোনাকে মনে করা হয়।
সূত্র: পার্স টুডে
