পরিবেশ অধিদফতর চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় বিভিন্ন দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকা এ অভিযান চালায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম নগরীর একটি দল।

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার মরিয়ম মার্কেটের দুইটি গোডাউন, হোটেল শাহ আমানতের উপরে একটি গোডাউন ও মশারি গলির তিনটি দোকানে অভিযান চালিয়ে পাচঁ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে পরিবেশ অধিদফতর ।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মাহমুদুল হক বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকার মরিয়ম মার্কেটের দুইটি গোডাউন, হোটেল শাহ আমানতের উপরে একটি গোডাউন ও মশারি গলির তিনটি দোকানে অভিযান চালিয়ে মোট পাঁচ টন পলিথিন জব্দ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে ২৪ নভেম্বর শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031