র‌্যাব ২০১২ সালে গ্রেপ্তার করেছিল ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়েরচেষ্টাকারী পলাশ আহমেদকে। এক নারীকে অপহরণের অভিযোগে তাকে তখন গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১২ সালের মার্চ মাসে পলাশ আহমেদ ও তার একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। সে একজন নারীকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী তার জন্মসাল ১৯৯৪। ২০১২ সালে গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ১৮ বছর।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031