ভারতে নতুন নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় চলছে । ক্ষমতাসীন বিজেপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলসহ সাধারণ মানুষও এই আইনের প্রতিবাদে শামিল হয়েছে। এবার এই আইনের প্রতিবাদ জানিয়ে ভারতের মুসলিম সমাজ জানিয়েছে, দেশে ইংরেজ শাসন ফিরিয়ে এনেছে মোদি-অমিত জুটি।

পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ জানিয়েছে, দেশে এখন ইংরেজ রাজত্ব ফিরে এসেছে। দেশ এখন স্বাধীন হয়েও পরাধীন।

সম্প্রতি হুগলীর বৈদ্যবাটির কাজিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে এক শান্তি সভার আয়োজন করে নাগরিক সংগ্রামী সুরক্ষা মঞ্চ। সেখানেই কেন্দ্রের এই আইনকে ফের ‘কালা কানুন’ বলা হয়। এর বিরুদ্ধে এই সমাবেশ ছিল। প্রত্যেক বক্তাই তীব্র ধিক্কার জানান কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য।

অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না বলেন, ‘এরা দ্বিতীয় বৃটিশ। দিল্লির সরকার ভুল করছে। এনআরসি, সিএএ জোর করে মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। দেশজুড়ে যেভাবে এর বিরুদ্ধে আন্দোলন চলছে অমিতজি ও মোদিজি দুবার করে ভাবুন। গরীবকে নিয়ে ছিনিমিনি খেলবেন না।’

একইসঙ্গে তিনি বলেন, ‘মানুষ যেভাবে সমর্থন করেছে এরপর তারা সমর্থন আর পাবে না। কালা কানুনের ফলে মানুষ ভয় পেয়ে গিয়েছে। সাধারণ নাগরিক ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং এনপিআর সংশোধন করুন।’

অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েসন বলছে, ‘এই বিল পাস করানোর আড়ালে লুকিয়ে রয়েছে ভারতবর্ষে মুসলিম তাড়ানোর পরিকল্পনা। যার জন্যই মুসলিমরা আজ ভীত সন্ত্রস্ত। কারণ, এর সঙ্গেই যোগসূত্র রয়েছে এনআরসির। এই আইন পাস করিয়ে আসলে ভারতীয় সংবিধানকেই অপমান করা হচ্ছে। এই বিল ধ্বংসাত্মক। এই সিদ্ধান্ত হিটলারি।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930