অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করায় পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমালোচনা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি। অ্যামনেস্টি বলছে পশ্চিমাদের কাছ থেকে সৌদি আরব যে অস্ত্র কিনছে তা ইয়েমেনের বেসামরিক নাগরিকদের উপর প্রয়োগ করা হচ্ছে।

শুক্রবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বিবৃতি দেয় মানবাধিকার সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমালোচনা করে অ্যামনেস্টি জানিয়েছে, এই দুটি দেশ সৌদি আরবকে অস্ত্র বিক্রয় করে চলেছে। এর ফলে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিপুল ক্ষতি হয়েছে৷ ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাসহ ইয়েমেনের গৃহযুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষ আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলে অ্যামনেস্টি অভিযোগ করে৷

ইয়েমেনের সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে হুতিরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সেই সরকারের মিত্র৷ হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পরপরই সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের দমনে বিমান থেকে বোমাবর্ষণের অভিযান শুরু করে৷ সংঘাতের প্রশমন না ঘটায় বেসামরিক মানুষের দুঃখকষ্ট বাড়িয়ে চলেছে বলে জানিয়েছেন অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য গবেষণা পরিচালক লিন মালুফ।

মালুফ বলেন, ‘তিন বছর পরেও সংঘাতের প্রশমন ঘটার কোনো লক্ষণ নেই এবং সব পক্ষ নির্দ্বিধায় বেসামরিক জনসাধারণের দুঃখকষ্ট বাড়িয়ে চলেছে৷ স্কুল, হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা ও মানবিক সাহায্যের মুখাপেক্ষী৷’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031