স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতি বছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য ৫জন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল ৫ টার পর অধিবেশনের শুরুতেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন। এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতি হলেন- মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ। স্পিকার বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর মধ্যে যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
