মাদক সম্রাজ্ঞী শাবনুর পালিয়েছে। পাওয়া গেছে ৭৫টি মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা।  বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ষোলশহর আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনের ৬ষ্ঠ তলার ৬বি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, মাদক সম্রাজ্ঞী শাবনুর ষোলশহর আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনের ৬ষ্ঠ তলার ৬বি ফ্ল্যাটে ইয়াবা ব্যবসা চালানোর খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি শাবনুর পালিয়ে যান। অভিযানে বাসায় ইয়াবাও পাওয়া যায়নি।

তবে বাসা থেকে ৬০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫ টি অন্যান্য মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে শাবনুর শুধু ইয়াবা ব্যবসায়ী বা মাদক সম্রাজ্ঞীই নয়, মোবাইল ফোন চোকারকারবারীও। মাদক চক্রের পাশাপাশি তার মোবাইল ফোন চোরাই চক্রও রয়েছে। শাবনুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কে এই শাবনুর জানতে চাইলে তিনি বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করুক। পরে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031